ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লাখাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে খাদে পড়ে তিনজন আহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হবিগঞ্জের   লাখাই উপজেলায়  টমটম অটোরিকশা উল্টে  খাদে পড়ে মহিলাসহ তিনজন আহত হয়েছে । আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

জানা যায়, সোমবার (২৮ জুন) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার সিংহগ্রাম হতে যাত্রী নিয়ে বুল্লা বাজারে আসার পথে হবিগঞ্জ লাখাই আঞ্চলিক মহাসড়কের   পূর্বসিংহগ্রাম ব্রিজ সংলগ্ন স্থানে যাত্রী নিয়ে ব্রিজের নীচে পড়ে যায়, এতে সিংহ গ্রামে আমেনা বেগম(৪০) খায়রুননেছা (৩৫) এবং এক শিশুসহ তিনজন গুরুতর আহত হয়। আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাচ্ছে

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ফাকা রাস্তায় বেপরোয়া গতিতে চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নিয়ে টমটমটি ব্রিজের নীচে পড়ে যায়। তারা আরো বলেন, ইদানীং টমটম গুলো রাস্তায় বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত দূর্ঘটনার শিকার হচ্ছে । এতে করে সাধারণ মানুষের মাঝে ভয়ের সৃষ্টি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *