ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লাখাইয়ে প্রেমের টানে তিন সন্তানের জননীর পলায়ন, থানায় অভিযোগ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হবিগঞ্জের  লাখাইয়ে পরকীয়ার প্রেমের টানে ঘর ছেড়ে পালিয়েছে  শারমিন বেগম (২৮) নামের তিন সন্তানের জননী। সে লাখাই  উপজেলার  মোড়াকরি  ইউনিয়নের মানপুর গ্রামের  মহিউদ্দিনের   স্ত্রী।

ঘটনা সুত্রে জানা যায়,উপজেলার  মোড়াকরি ইউনিয়নের মানপুর   গ্রামের মুছল মিয়ার ছেলে  মহিউদ্দিন আজ থেকে  বার বছর আগে  একই গ্রামের নজির মিয়ার মেয়ে শারমিন বেগম কে প্রেম ভালোবাসা করে নিজেদের ইচ্ছে মতে বিয়ে হয়।  কয়েক মাস ধরে   উপজেলার জিরুন্ডা মানপুর  মাদ্রাসায় ভবন নির্মাণের টিকাদারের অধীনে   কাজ করতেন ভোলা জেলার মোহাম্মদ হান্নান মিয়া নামে এক ব্যক্তির সাথে  গড়ে ওঠে শারমিন বেগমের  প্রেমের সম্পর্ক এ সুবাধে  গত ১৫ জুন রাতে প্রেমিক হান্নান এর  হাত ধরে পালিয়ে যায়।

বেশকিছু দিন ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল বলে স্থানীয়রা জানান।  পরকীয়ায় আসক্ত হয়ে শারমিন বেগম    তিন সন্তান রেখে ঘর ছেড়ে পালিয়ে যাওয়ার  সন্তানরা এতিম হয়ে পড়ছে সন্তানদের কান্নায় ভারী হচ্ছে পাড়া।   লাখাই থানার ওসি তদন্ত মহিউদ্দিন সুমন জানান একটি অভিযোগ হয়েছে এটি এসআই মোঃ মান্নান সাব তদন্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *