ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লকডাউন বাস্তবায়নে মোংলায় নৌবাহিনীর বিশেষ অভিযান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে তৃতীয় দিনের লকডাউন বাস্তবায়নে মোংলায় বিশেষ অভিযান চালিয়েছেন নৌবাহিনী সদস্যরা। শনিবার দিগরাজ নৌঘাঁটির কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার মাহামুদুর রহমান জাকিরের নেতৃত্বে পৌর শহরজুড়ে এ অভিযান চালানো হয়। এ সময় মাইকিং করে জনসাধারণকে সচেতন করেন তারা

নৌবাহিনীর কর্মকর্তা লেঃ কমান্ডার মাহামুদুর রহমান জাকির বলেন, সমুদ্র ও উপকূলীয় এলাকাগুলোতে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পাশাপাশি করোনা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সকল কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করছেন নৌবাহিনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *