কঠোর লকডাউন পালন করতে চাম্পাফুল স্থানীয় প্রশাসন ও করোনা এক্সপার্ট টিম সার্বক্ষণিক প্রস্তুত।
জেলা করোনা টিমের জরুরী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হক চাম্পাফুল ইউনিয়ন করোনা এক্সপার্ট টিম, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ইমাম, পুরোহিত, সূধীজন ও গ্রাম পুলিশদের মাধ্যমে চাম্পাফুল ইউনিয়নকে বিধি মোতাবেক পুরোপুরি লকডাউনের আওতায় নিয়ে এসেছেন বলে জানান।
সকাল থেকে স্বেচ্ছা সেবক টিমটি প্রবল বর্ষায় ভিজে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে দেখা গেছে। আগামী ২৪ জুন পর্যন্ত সাতক্ষীরা জেলার সর্বত্র বিধিনিষেধ মেনে, স্বাস্থ্যবিধি মেনে, বাহির হওয়ার সময় মাস্ক ব্যবহার করতে সচেতনতা মূলক প্রচার করেন বলে জানা যায়।
Leave a Reply