ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লকডাউনে ৪ ঘণ্টা ব্যাংক খোলা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লাকডাউনে সকাল সাড়ে ৯টা থেকে দেড়াটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় ব্যাংক খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

ব্যাংকিং সেবা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দিতে মঙ্গলবার (১৩ এপ্রিল) চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগ।

গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, ‘সর্বাত্মক লকডাউনে’ ব্যাংক শাখা বন্ধ থাকবে। তবে বন্দর এলাকার ব্যাংক শাখা খোলা রাখা যাবে।

এ সিদ্ধান্তের মঙ্গলবার সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যাংকে ছিল প্রচুর ভিড়। ফলে রাজধানীর অনেক শাখায় গ্রাহক চাহিদামতো টাকা না পায়নি বলে অভিযোগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *