ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি আজ সন্ধ্যায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সর্বাত্মক লকডাউন বাড়ছে। চলমান লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে আজ সন্ধ্যায় প্রজ্ঞাপন জারি হতে পারে। এই তথ্য জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী সোমবার দুপুরে গণমাধ্যমকে বলেন, কারিগরি কমিটি গতকাল রোববার বৈঠক করে লকডাউন আরো ১ সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে।

আমরা আজ ভার্চুয়াল বৈঠক করেছি। পরিস্থিতি পর্যবেক্ষণ ও পর্যালোচনা করে চলমান লকডাউন ২২ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত  বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজই এ সিদ্ধান্তের সামারি (সারসংক্ষেপ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাবে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে বলে জানান তিনি।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানান, বিশেষজ্ঞদের পরামর্শে সরকার সারা দেশে আরও এক সপ্তাহ  সর্বাত্মক লকডাউন বাড়ানোর চিন্তাভাবনা করছে। জীবন ও জীবিকার প্রয়োজনে সরকার ঈদের আগে লকডাউন শিথিলেরও চিন্তাভাবনা করছে।

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। সেটি শেষ হচ্ছে ২১ এপ্রিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *