ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রৌমারীতে ভারতীয় মদসহ আটক -১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের রৌমারীতে মো. জাকির হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে ৪ বোতল অফিসার চয়েস ভারতীয় মদসহ আটক করেছে জামালপুর ৩৫ বিজিবি। সোমবার সকাল ৮টার দিকে উপজেলার নটানপাড়া থেকে তাকে আটক করা হয়।

আটক মো. জাকির হোসেন (৪২) সদর ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত নেসাব উদ্দিনের ছেলে।

জামালপুর ৩৫ বিজিবির রৌমারী বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল আহাদ জানান, আমরা ৫ সদস্যর একটি দল নিয়মিত টহলে ছিলাম  এসময় উপজেলার নটানপাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সন্দেহজনক চলাফেরা করছিল এক ব্যক্তি। এসময় তার শরীর  তল্লাশি করে ৪ বোতল ভারতীয় মদ পাওয়া গেলে তাকে আটক করা হয়।

এব্যপারে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক  লেঃ কর্নেল মো. মুনতাসির মামুন বলেন, আটককৃত ব্যক্তিকে প্রচলিত মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে রৌমারী থানায় জমা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন সীমান্তে বিজিবি টহল জোরদার আছে। মাদক কারবারি যেই হোক না কেন  কাউকে ছাড় দেওয়া হবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *