ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রোজার ঈদে সরকারি ছুটি তিন দিন: মন্ত্রিপরিষদ সচিব
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রোজার ঈদে সরকারি ছুটি তিন দিন। এই তিনদিনের বাইরে কোনো প্রতিষ্ঠান নিজস্ব উদ্যোগে অতিরিক্ত ছুটি দিতে পারবে না।

সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ছুটির ক্ষেত্রে এ সিদ্ধান্ত সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘অতিরিক্ত কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, কোনো বন্ধ দেওয়া যাবে না। সরকারি বন্ধ এমনি তিন দিন। তিন দিনের দুদিন শুক্র ও শনি পড়ছে। আরেক দিন বৃহস্পতিবার।

বেসরকারি খাতের কোনো প্রতিষ্ঠান, শিল্পকারখানা এই তিনের বাইরে বন্ধ দিতে পারবে না। ফলে, বৃহস্পতি, শুক্র ও শনি-এ তিন দিনের বাইরে কোনো বন্ধ থাকবে না।

সরকারের এ সিদ্ধান্তের ফলে তিন দিন বন্ধ থাকবে তৈরি পোশাকশিল্প খাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *