ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রামপালে আওয়ামী যুবলীগের উদ্যোগে এতিমদের মাঝে খাদ্য বিতরন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বাগেরহাটের রামপালে আওয়ামী যুবলীগের উদ্যোগে এতিমদের মাঝে খাদ্য বিতরন করা হয়েছে। বুধবার সকালে রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ও অথায়নে এতিমদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

 রামপাল উপজেলা আওয়ামী যুবলীগ সুত্রে জানা গেছে যে,রামপালের বিভিন্ন এতিম খানায় অবস্থিত এতিমদের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেয়া হয়েছে। যুবলীগের পক্ষ থেকে উপজেলার ৫টি এতিমখানায় অবস্থিত ১শত এতিমদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। রামপাল উপজেলা সদরের ওড়াবুনিয়ায় অবস্থিত হেফজখানার এতিমদের মধ্য দিয়ে এ খাদ্য বিতরনের কাযক্রম শুরু হয়।

এর পর একে একে হাজী এনায়েতুল্লাহ মাদ্রাসা, নিউমাকেট হাফেজিয়া মাদ্রাসা, খবির উদ্দিন হাফেজিয়া মাদ্রাসা ও ঝনঝনিয়া অবস্থিত এতিমখানয় খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রামপাল উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইচ চেয়ারমান মোঃ নূরুল হক লিপন,সহ-সভাপতি মোঃ কাবীর হোসাইন ও আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক মনির আহমেদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান, মোঃ মনিরজ্জামান ও মোঃ বাকী বিল্লাহ, প্রচার সম্পাদক মোঃ গোলাম ইয়াছিন রাজু, দপ্তর সম্পাদক মোঃ দেলায়ার হোসেন সহ যুবলীগের বিভিন্ন পযায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *