ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাজারহাটে এমপি পুত্র তিস্তার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করলেন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কুড়িগ্রামের রাজারহাটে তিস্তার তীব্র ভাঙ্গন শিরোনামে স্বাধীন বার্তা.২৪ কম সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশিত হলে কুড়িগ্রাম দুই আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ এর দৃষ্টি গোচর হয়। সংসদ অধিবেশন চলায় বর্তমান তিনি ঢাকায় অবস্থান করলেও তার প্রতিনিধি হিসেব তার ছেলে আবু সুফিয়ান পাভেল কে রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের বুড়ির হাট ও বিদ্যানন্দ ইউনিয়নের রামহরি ও গাবুর হেলান ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে পাঠান।

আজ (২৮) জুন সোমবার বিকেল ৪ টার সময় এমপি পুত্র

আবু সুফিয়ান পাভেল তিস্তার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে স্থানীয় ভুক্তভোগীদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

সাংবাদিকের এক প্রশ্নে জবাবে এমপি পুত্র পাভেল বলেন আমি বাবার সাথে কথা বলে কুড়িগ্রাম জেলার পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আরিফুল ইসলামকে যত দ্রুত সম্ভব তিস্তার ভাঙ্গন ঠেকাতে অস্থায়ী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করবো।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলার ছাত্র সমাজের সভাপতি রতন আহমেদ লিটন,সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম আপেল ও স্থানীয় মেম্বার খোরশেদ আলম।

সাংবাদিক মোশাররফ হোসেন সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *