ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গনকবরের মাটিতে মিলল ৪টি মর্টারশেল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মাহফুজ নয়ন, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণকবরের কেনা মাটিতে মর্টারশেল পেয়েছেন এক ক্রেতা। কেনা মাটি দিয়ে জমি ভরাট করার সময় মর্টারশেলগুলো দেখতে পান নগরীর পশ্চিম বুধপাড়া এলাকার বাসিন্দা মুংলা নামের ওই ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, উদ্ধার হওয়া মর্টারশেলগুলো পুলিশ প্রহরায় রাখা হয়েছে। বগুড়া থেকে সেনাবাহিনীর বোম্ব ডিজপোজাল টিম এগুলো নিস্ক্রিয় করবে। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। শুক্রবার না হলেও শনিবার শেলগুলো নিষ্ক্রিয় করা হবে বলে জানান তিনি।

জমির মালিক মুংলা জানান, এগারশ টাকা দরে ৪০ ট্রাক মাটি কেনেন তিনি। কেনার পর এক মাস জমিতে ফেলে রাখা হয় সে মাটি।

তিনি জানান, ছোট এক বাচ্চা কাদামাটি মনে করে প্রথমে বাড়ি নিয়ে যেতে চাইছিল। পরে পানিতে ধুয়ে দেখা যায় সেটি বোম। পরে এক এক করে চারটি পাওয়া যায়। পুলিশে খবর দেয়া হলে তারা জায়গাটি ঘিরে রেখেছে।

মাটিগুলো কোথা থেকে এসেছে এমন প্রশ্নে তিনি বলেন. এগুলো বিশ্ববিদ্যালয়ের গণকবর এলাকার মাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *