ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী জেলা পরিষদের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মহানগরীর কোট চত্বরে নির্মিত রাজশাহী জেলা পরিষদের দৃষ্টিনন্দন বহুতল ভবনের ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো:তাজুল ইসলাম এমপি। ভার্চুয়ালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগদেন স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রানালয়ের সিনিয়ার সচিব হেলালুদ্দীন আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানে সভাপতি রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। এতে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ আসনের সাংসদ ইঞ্জিঃ এনামুল হক, রাজশাহী বিভাগীয় কমিশানার ড. মোঃ হুমায়ুন কবীর, মহানগ পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল ও পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা আসাদুজ্জামান আসাদ সহ নগরী বিশিষ্ট রাজনৈতিক ও সুধীসমাজের ব্যাক্তিবর্গ এবং রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান সহ অন্যান্য অতিথিবৃন্দ।প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট রাজশাহী জেলা পরিষদের নিজস্ব ভবনের নির্মাণ কাজ শেষ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *