ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাজশাহী অঞ্চলে কঠোর লকডাউন চায় মহানগর ১৪ দল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী অঞ্চলে বিশেষ লকডাউনের পরও করোনা রোগীর সংখ্যা হু হু করে বাড়ছেই। এখানে করোনা শনাক্তের হার ৫০ শতাংশের উপরে। এ কারণে বিশেষ লকডাউনের পরিবর্তে কঠোর লকডাউন চায় রাজশাহী মহানগর ১৪ দল।

রাজশাহী ১৪ দলের নেতৃবৃন্দ কঠোর লকডাউন দেয়ার দাবীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন।

অন্যদিকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের দুটি পিসিআর ল্যাবে সর্বশেষ ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১৮৪ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। করোনা ওয়ার্ডে ভর্তি আছে ২৩৫ জন রোগী ও আইসিউতে ভর্তি আছে ১৬ জন রোগী।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাপাইনবাবগঞ্জের ৩ জন , রাজশাহী ১ জন রোগী , নাটোরের ১ জন ও চুয়াডাঙ্গার ১ জন রোগী ।

রাজশাহীর সিভিল সার্জন ডাঃ কাইয়ুম তালুকদার বলেন, রোগীরা ক্রিটিক্যাল পরিস্থিতিতে হাসপাতালে যাচ্ছে। অল্প সমস্যা নিয়ে হাসপাতালে গেলে তাদের সহজেই চিকিৎসা দেয়া যেত, ভালো হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *