ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রাজশাহীতে করোনায় গত ২৪ ঘন্টায় আরও ১২জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃত ১২ জনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের সাতজন, রাজশাহীর তিনজন, নাটোর একজন এবং নওগাঁর একজন রয়েছেন।

মৃতদের মধ্যে আটজন রোগী করোনা পজিটিভ ছিলেন। তিনজন উপসর্গে মারা গেছেন। আর একজনের করোনা নেগেটিভ ছিলো। তিনি শ্বাসকষ্টে মারা গেছেন।

মঙ্গলবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩২৫ রোগী ভর্তি ছিলেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫৮ জন। হাসপাতালের করোনা ইউনিটে মোট বেডের সংখ্যা ২৭১টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *