ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রংপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা নিশ্চিতকরণে কঠোর অবস্থানে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হীমেল মিত্র অপু: রংপুর মেট্রোপলিটন পুলিশ করােনার সংক্রমনরােধ, মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিরাপত্তা ইস্যুতে কঠোর অবস্থানে রয়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশ নাশকতা ঠেকাতে নগরজুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের কড়া নিরাপত্তা। রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে জোরদ্বার।

রংপুর মেট্রোপলিটন পুলিশের গােয়েন্দা বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) আবু মারুফ হােসেন জানিয়েছেন, মহানগর পুলিশ কমিশনার মােহা, আবদুল আলীম মাহমুদের নির্দেশনায়, চরম নৃশংসতার মধ্য দিয়ে উত্থান হওয়া ‘হেফাজতে ইসলাম’ জননিরাপত্তার জন্য এখন অনেকটাই হুমকি।

অপরাধীর খোঁজে নগরজুড়ে ওত পেতে আছে আইনশৃঙ্খলাবাহিনী। নগরীর অপরাধপ্রবণ এলাকাগুলােয় সতর্ক নজরদারি রাখার পাশাপাশি চিহ্নিত অপরাধী,সন্ত্রাসীদের ব্যাপারেও তথ্য সংগ্রহ করছেন গােয়েন্দারা। নগরীর ৫৭টি পয়েন্টে উচ্চ রেজুলেশন সিসি টিভি ক্যামেরা ২৪ ঘন্টাই পর্যবেক্ষণ করা হচ্ছে। এই তৎপরতায় এবার রমজানে নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, ইভটিজিং ও রাহাজানিসহ সব বিষয়ে মনিটরিং করা হবে।

এছাড়া পবিত্র রমজানে বিশেষ নিরাপত্তার জন্য ৬ থানায় বিশেষ টিম তৈরি করা হয়েছে। বিদেশী নাগরিক, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি মাথায় নিয়েই বিশেষ পরিকল্পনা  করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *