ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে জেলা প্রশাসনের মোবাইল কোট
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হীমেল মিত্র অপু স্টাফ রিপোর্টার:রংপুরে করোনা ভাইরাস সংক্রামন রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট পরিচালনা করেছে রংপুর জেলা প্রশাসন।স্বাস্থ্যবিধি মানাতে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট আজসোমবার (১৯ এপ্রিল) বিকেলে রংপুর মহানগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

সেইসাথে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলকে আহবান জানানো হয়।রংপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-১৩ এর সদস্যগণ উক্ত অভিযানে সহায়তা করেন।

রংপুর মহানগরীর লালবাগ, শাপলা চত্ত্বর, জাহাজ কোম্পানি মোড়, ধাপ এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন স্থানে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহবান জানানো হয়। মাস্ক না পড়ায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *