ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রংপুরে সেনাবাহিনীর দেয়া খাদ্য সহায়তা পেল ২০০শ অসহায় পরিবার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লকডাউনের প্রভাবে রংপুর নগরীতে কর্মহীন অসহায় ও নিন্মআয়ের ২শত পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ (৭জুলাই) বুধবার সকালে রংপুর জেলা স্কুল মাঠে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম কামরুল হাসান। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি চাল,এক কেজি ডাল,এক কেজি আটা, এক কেজি লবন, আধালিটার সয়াবিন তেল ও ১ টি সাবান বিতরন করা হয়।

খাদ্যসহায়তা পেয়ে  মুলাটলের বাসিন্দা হারুন রশিদ বলেন,

লকডাউনের সময়ে এই সহায়তা পেয়ে খুব উপকার হইলো আমাদের। এসময় সেনাবাহিনীর প্রশংসাও করেন তিনি।

সেনাবাহিনীর সূত্র জানিয়েছেন রংপুর বিভাগে মোট হাজার পরিবারকে এই মানবিক খাদ্য সহায়তা দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *