ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রংপুরে মিউজিক্যাল ব্যান্ডস রামবার আয়োজনে প্রীতি ক্রিকেট
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন রামবার আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ রংপুর জেলা স্কুল মাঠে আজ (১২ জুন) বিকেল ৪ টার সময় অনুষ্ঠিত হয়।

উক্ত প্রীতি ক্রিকেট ম্যাচ উদ্বোধন করেন রংপুর মিউজিক্যাল ব্যান্ডস এসোসিয়েশন রামবার সভাপতি অজয় নাথ।

উদ্বোধন কালে তিনি বলেন মাদকে আসক্ত হয়ে তরুন সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে তাই আমি মনে করি মাদকামুক্ত সমাজ গড়তে হলে সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।

প্রীতি ম্যাচ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন রামবার সাধারন সম্পাদক সোহেল রানা ইমন, রামবার উপদেষ্টা রাহাত,নির্বাহী উপদেষ্টা পিন্টু,রামবা লায়ন এর অধিনায়ক জহির আলম নয়ন, রামবা কিংস এর অধিনায়ক বাবু সহ রামবার সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানটি উপস্হাপন করেন শরিফ সুমন। খেলা শেষে চ্যাম্পিয়ন রামবা কিংস ও রানার্স আপ রামবা লায়ন। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রামবার সভাপতি অজয় নাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *