ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রংপুরে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে আজ (১৩ জুলাই) মঙ্গলবার দুপুরে খাদ্য সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন।

আজ দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন অসহায় মানুষের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান কর্মহীন অসহায় মানুষের হাতে এ সহায়তা তুলে দেন।

জেলা প্রশাসন সুত্রমতে,
করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে।

ব্যুরো, বাংলাদেশ ও পূবালী ব্যাংকের সার্বিক সহযোগিতায় আজ ৫৮০ টি অসহায় পরিবারকে সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *