ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রংপুরের ৩৫টি পশুর হাট বন্ধ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে রংপুরে সর্ববৃহৎ লালবাগ পশুরহাটসহ ৩৫টি হাট বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। রংপুর নগরীর সবচেয়ে বড় গরুর হাট লালবাগ। কোরবানির ঈদের প্রধান আকর্ষন এই হাট। সপ্তাহে দুইদিন রোববার ও বুধবার এই হাট বসে। ঈদের এক মাস আগে থেকে এখানে কোরবানি পশু কেনাবেচা চলে। রোববার ছিল লালবাগের হাট। কিন্তু সকালে স্থানীয় প্রশাসন গিয়ে জনসমাগম এড়াতে হাট বন্ধ করে দেন। ফলে অনেকেই গরু বিক্রি করতে এসে ফিরে গেছেন। সেই সাথে দুশ্চিন্তায় পড়েছেন হাটের ইজারাদাররা।

জানা যায়, সারা দেশে কঠোর লকডাউন চলছে। পশুরহাটের জনসমাগম বৃদ্ধি পেলে করোনা সংক্রণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই স্থানীয় প্রশাসন নগরীর লালবাগ, বুড়িরহাটসহ জেলার প্রায় ৩৫টি পশুরহাট বন্ধ ঘোষনা করেছেন। লালবাগহাটের ইজারাদার আব্দুল্লা হিল কাফি বলেন, প্রায় আড়াই কোটি টাকায় হাটের ডাক নেয়া হয়েছে। হাটের সবচেয়ে বড় আয়ের উৎস কোরবানির বেচাকেনা। এসময় হাট বন্ধ থাকলে তারা লোকসানের মুখে পড়বেন।

রংপুর জেলা প্রাণি সম্পদ অফিসার ডাক্তার সিরাজুল হক জানান, স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট কিছু খোলা রাখা যেতে পারে । তিনি আরও বলেন প্রশাসন চেষ্টা করছে। আগামীতে করোনার ধরন কি রকম হয়। তার উপর সিদ্ধান্ত। সামনে দিনগুলোতে করোনা ভাইরসের ভয়াবহতা রোধে সকলকে সঠিক সিদ্ধান্তে আসতে হবে ।

রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, করোনা সংক্রমণ রোধে আপাতত পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্তের আলোকে জেলার সবকটি পশুর হাট পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *