ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
রংপুরের করোনায় নতুন আক্রান্ত ২৫৮, মৃত্যু ৫
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রংপুর বিভাগে আজ (২২ জুন) মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৭৪৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৮ জেলায় ২৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এ সময়ে রংপুর জেলায় ১ জন, পঞ্চগড়ে ১ জন, দিনাজপুরে ১ জন এবং ঠাকুরগাঁও জেলায় ২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৭৭ জন। এ নিয়ে বিভাগে ১ লাখ ৪৪ হাজার ৯শ’ ৭৯ জনের নমুনা পরীক্ষা করে মোট ২২ হাাজার ৩শ’ ৫৩ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া ৪শ’ ৬৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ১৮ হাজার ৯শ’ ১৫ জন রোগী সুস্থ হয়েছেন।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যলয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘন্টায় এই বিভাগের দিনাজপুরে ১১০, ঠাকুরগাঁয় ৬৯, কুড়িগ্রামে ২৬, রংপুরে ১৬, গাইবান্ধায় ১৩, লালমনিরহাটে ১২, নীলফামারীতে ৭ এবং পঞ্চগড় জেলায় ৫ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, গতকাল পর্যন্ত দিনাজপুুর জেলায় ৭ হাজার ১শ’ ৭৬ জন আক্রান্ত ও ১শ’ ৬৯ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ৫ হাজার ৪শ’ ২৫ জন আক্রান্ত ও ১শ’ ৭ জনের মৃত্যু হয়েছে, ঠাকুরগাঁও জেলায় ২ হাজার ৪শ’ ৭৯ জন আক্রান্ত ও ৬২ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ১ হাজার ৮শ’ ৯৫ জন আক্রান্ত ও ২৩ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ১ হাজার ৬শ’ ৮৭ জন অক্রান্ত ও ৩৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ১ হাজার ৪শ’ ৮৯ জন আক্রান্ত ও ২৭ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ১ হাজার ৩শ’ ১ জন আক্রান্ত ও ১৯ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৯শ’ ১ জন আক্রান্ত এবং ২১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনা সন্দেহে বিভাগে গত ২৪ ঘন্টায় আরও ৭৯৩ জন সহ হোম কোয়ারেন্টাইনে ছিলেন ১ লাখ ১৮ হাজার ৮শ’ ৬২ জন। একই সময়ে ৪০৪ জন সহ মোট ১ লাখ ১১ হাজার ৭শ’ ২৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *