ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
ময়মনসিংহ করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪জনের মৃত্যু।
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৪ জন মারা গেছেন। শনিবার (২৪জুলাই) সকালে পাওয়া হাসপাতালের সর্বশেষ তথ্যমতে, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত ১৪ জনের মধ্যে ২ জন করোনা আক্রান্ত হয়ে এবং ১২ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা পজেটিভ হয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের নাজনিন (৫৮), টাংগাইলের সখিপুরের জেসমিন (৪৫)এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের ইলমা (২৪) ও নাসরিন (৩৮), ঈশ্বরগঞ্জের আব্দুর রউফ (৫৫) ও রাবেয়া (৭৪), নেত্রকোনা সদরের আজিজুন্নেসা (৯২), পূর্বধলার আফাজুদ্দিন (৮৫), খালিয়াঝুড়ির নুরজাহান (৭৫), জামালপুর সদরের রত্না (৩২), বকশীগঞ্জের আব্দুল মান্নাফ (৬০), টাংগাইল সদরের রাজিয়া (৭০) ও মৃনাল (৬০), এবং গাজীপুর সদরের আব্দুর রাজ্জাক (৭৫)।

ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৪শ ২৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২২জন।এছাড়াও শুক্রবার দিবাগত রাতে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়,

গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৯০ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৫ জন ও আরটিপিসিআর টেস্টে ৮৫ জন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *