ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারে করোনা সংক্রমণ হার বাড়ছে: আক্রান্তের হার ৩৯.৫%
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সীমান্ত জেলা মৌলভীবাজারে করোনা সংক্রামন উদ্বেগজনক হারে বাড়ছে। সর্বশেষ পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্ট অনুয়ায়ী করোনা সনাক্ত হয়েছে ৩৯.৫ ভাগ। মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচ উপজেলার অবস্থান রয়েছে ভারতের সাথে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দ্দেশনায় প্রতিদিনই চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে করোনা নিয়ন্ত্রণে রাখতে প্রচার-প্রচারণা ও মাস্ক বিতরণ করা হচ্ছে।

জেলা সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ জানান, বুধবার সকালে আসা রিপোর্টে গত ২৪ ঘন্টায় ১৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষা অনুযায়ী আক্রান্তের হার ৩৯ দশমিক ৫ ভাগ। এ পর্যন্ত জেলায় ২ হাজার ৭ ‘শ ৭৯ জনের শরিরে করোনা সনাক্ত হয়। সুস্থ হয়েছেন ২ হাজার ৫ শত ৪৯ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন। সিভিল সার্জন আরও জানান পিসিআর ল্যাবে পাঠানো ৭৭ জনের রিপোর্ট আজ বিকেলের পর আসবে। এ রিপোর্ট গুলো আসার পর সভা আহবান করবেন ও সভায় এ বিষয়ে করণীয় সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *