মু রিমন ইসলাম মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটি নামের সেচ্চাসেবী একটি সংগঠন আবারও অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।ধর্মের প্রকৃত শিক্ষা যে মানবতা,বিপন্নের পাশে দাঁড়ানো-সেটি জোরালোভাবে তুলে ধরেছে সেচ্চাসেবী এই সংগঠনটি।
মৌলভীবাজার সদর উপজেলার আজমেরু গ্রামের বাসিন্দা সমিরন দাস করোনা আক্রান্ত হয়ে ২৪ এপ্রিল সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে মৃত্যু বরণ করেন।মৃতদের নিজ গ্রামের বাড়ি আজমেরু আসার পর সৎকারের অপেক্ষায় থাকা মৃতদেহটি কাঁধে তুলে নিয়ে শ্মশানে গিয়ে সৎকারে কার্যক্রম সম্পন্ন করেন শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামি সোসাইটি নামের সেচ্চাসেবী সংগঠনের সদস্যরা।
গত শনিবার এমনই এক অনন্য নজির দেখা গেছে মৌলভীবাজারের আজমেরু গ্রামে। সেচ্চাসেবী এই সংগঠনের নেতৃবৃন্দরা জানান, তাকরিম ফাউন্ডেশন নামের একটা সংগঠনের প্রধান সমন্বয়ক সাইফুল ইসলাম জুনেদের মাধ্যেমে মোস্তফাপুর ইউপি’র সচিব রমাকান্ত ধর তাদের সাথে যোগাযোগ করলে তাৎক্ষণিক ভাবে তারা উপস্থিত হয়ে শনিবার রাত ৮টা থেকে সৎকার কার্যক্রম শুরু করেন এবং সৎকারকাজ সম্পন্ন করে ফিরে আসেন। সংগঠনটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব বলেন,মানবতার তাগিদেই আমরা এ দায়িত্ব পালন করেছি।মৃত ব্যাক্তি হিন্দু না মুসলিম তা আমাদের কাছে মূখ্য ছিল না,আমাদের কাছে বিবেচনার বিষয় ছিল তিনি একজন মানুষ।
এই করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ব্যাক্তি যেকোনো ধর্মের-ই হোক না কেনো আমরা বিনিময় ছাড়াই ছুটে যাই দাফন – কাফন ও সৎকারে।আমার সংগঠন সব সময় এধরণের কাজে প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। স্থানীয়রা জানান,এই দৃs আমাদের অসাম্প্রদায়িক সংস্কৃতিকে তুলে ধরেছে।এই দৃশ্য পারস্পরিক সৌভ্রাতৃত্ব ও ভালবাসাকে আর দৃঢ় করবে।
Leave a Reply