ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শাহী ঈদগাহ ময়দানের ঈদুল আজহার জামাত বাতিল ঘোষণা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত কয়েকদিন ধরে মৌলভীবাজারের করোনা পরিস্থিতি উদ্বেগজনক হারে খারাপের দিকে চলে যাওয়ায় ঈদুল আজহার মৌলভীবাজারে সৈয়দ শাহ মোস্তফা শাহী ঈদগাহ ময়দানে যে জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে,

ঈদুল আজহার নামাজ বাতিল প্রসঙ্গে জানতে চাইলে মৌলভীবাজার পৌরসভার প্যানেল মেয়র এবং ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নাহিদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন করোনা পরিস্থিতি খারাপের দিকে চলে যাওয়ায় জনসাধারণের স্বার্থের কথা বিবেচনা করে ঈদুল আজহার ঈদের জামাত বাতিল করা হয়েছে এবং তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে এবারের ঈদে কুরবানি দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন

প্রতি বছরের ন্যায় এবারও মৌলভীবাজার সৈয়দ শাহ মোস্তফা শাহী ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এবং সেই লক্ষ্যেই মৌলভীবাজার পৌরসভার মেয়র জনাব ফজলুর রহমানের নেতৃত্বে সব কাজকর্ম গুছিয়ে আনা হয়েছিল এবং মৌলভীবাজার সৈয়দ শাহমোস্তফা ঈদগাহ ময়দান সুন্দর করে নতুন করে সাজানো হয়েছিল

কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে শেষ পর্যন্ত প্রশাসন কিছুটা বাধ্য হয়েই আগামী কালকের ঈদুল আজহার ঈদের জামাত বাতিল ঘোষণা করেছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *