ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের রাজনগরে অস্ত্রসহ যুবক আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত ২২/০৬/২০২১ইং তারিখ এসআই/আবুল কালাম চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ রাজনগর থানার সাধারণ ডায়রী নং-১০৪৭, তারিখ-২২/০৬/২০২১ইং মূলে রাজনগর থানা এলাকায় জরুরী সেবা-৯৯৯ মাধ্যমে জানতে পারেন রাজনগর থানাধীন ৩নং মুন্সিবাজার ইউপিস্থ মিয়ারকান্দি সাকিনের মোঃ শাহজাহান মিয়া ও তাহার স্ত্রী জেনি আক্তার এর মধ্যে পারিবারিক কলহ চলছে।

সংবাদ পেয়ে অফিসার ইনচার্জ নির্দেশে সঙ্গীয় ফোর্সসহ বর্ণিত স্থানে উপস্থিত হয়ে কলহের বিষয়টি অনুসন্ধানকালে মোঃ শাহজাহান মিয়ার বসত ঘরের শেষ কক্ষের ফ্লোরের নিচে ডাকা অবস্থায় লুকিয়ে রাখা একটি কাপড়ের শপিং ব্যাগের ভিতরে থাকা ১। ০১(এক)টি দেশীয় তৈরী সক্রিয় ওয়ান শুটার এলজি (পাইপগান), ২। একটি কাঠের হাতল বিশিষ্ট রামদা ও ৩। একটি চাইনিজ কুড়াল গত ২২/০৬/২০২০ তারিখ ১৫.৩০ ঘটিকায় উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করে। আসামী মোঃ শাহজাহান মিয়া উক্ত আলামত এর বিষয়ে জিজ্ঞাসাবাদে বর্ণিত আলামত অবৈধভাবে মজুদ রাখিয়াছে মর্মে স্বীকার করেন। উক্ত ঘটনা সংক্রান্তে মামলা রুজু প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *