ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের জুড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পুলিশ জুড়ী বড়লেখা রোড ব্যারিকেট দিলে চোরাকারবারিরা আমতৈল নামক রাস্তায় প্রাইভেটকার রেখে পালিয়ে যায়। মৌলভীবাজারের জুড়ীতে আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ির চালান ও একটি প্রাইভেটকার আটক করেছে জুড়ী থানা পুলিশ।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানা যায়,সোমবার (৫ জুলাই) সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই নাসিরের নেতৃত্বে জুড়ী থানার একদল পুলিশ জুড়ী-বড়লেখা রোড ব্যারিকেট দিলে চোরাকারবারিরা গাড়ী নিয়ে আমতৈল গ্রামের রাস্তা ঢুকে পড়ে এবং অবস্থা বেগতিক দেখে গাড়ি রেখে পালিয়ে যায়। এ সময় গাড়ী থেকে ১ লক্ষ ৪২ হাজার পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি যার মূল্য ১ লক্ষ ৪২ হাজার টাকা ও একটি প্রাইভেটকার রেজিষ্টেশন নম্বর- ঢাকা মেট্টো-ক ০৪-০৪৯৬ জব্দ করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী  জানান,ঘটনার সাথে বড় একটি চোরাচালান চক্র জড়িত আছে।তাদের আটকের চেষ্টা চলছে।মাদক ও চোরাচালান নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *