তৃপ্তি রঞ্জন সেন পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃখুলনার পাইকগাছায় ভাই-বোন মোবাইল ফোন নিয়ে ঝগড়া করে অভিমানে বোন গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের মাতাম চলছে।
থানা পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার লস্কর ইউ নিয়নের কড়–লিয়া গ্রামের কিরন চন্দ্র মন্ডলের বড় মেয়ে ও সরল টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী নিপা মন্ডল ও তার ছোট ভাই মোবাইল ফোন নিয়ে ঝগড়া করে। এক পর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে অভিমানে নীপা বসত ঘরের আড়াই নিজের ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে।
ছোট ভাই দেখতে পেয়ে ডাক চিৎকার করলে বাড়ির লোকজন ছুটে এসে নীপাকে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন হাসপাতালে নীপাকে দেখতে আসেন। থানার ওসি মোঃ এজাজ শফী জানিয়েছেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Leave a Reply