ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মোবাইলে কথা বলছিলেন চালক,সিএনজি খাদে পরে শিশু যাত্রীর মৃত্যু।
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এ জি মুন্না,নীলফামারীঃ নীলফামারী সদরের ভবানীগঞ্জ রোডে সিএনজি চালকের অসাবধানতায় সড়ক দুর্ঘটনায় নিহত হন হাবিবা আক্তার নামে ৭ বছরের এক শিশু যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায় ভবানীগঞ্জ বাজার হতে নীলফামারী সদর গামী একটি সিএনজি বেপরোয়া গতিতে ছুটে আসে বিপরীত দিক থেকে আসা ইজি বাইক কে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হয় হাবিবা আক্তার নামে ওই শিশুটি আহত হয় শিশুটির মা সহ ৪ জন।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী চালক সিএনজি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিল  এমত অবস্থায় একটি ইজিবাইক কে সাইড দিতে গিয়ে খাদে পড়ে যায় সিএনজিটি।ঘটনার পর থেকে সিএনজি চালক পলাতক।রিপোর্ট লেখা পর্যন্ত কোনো মামলা খবর পাওয়া যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *