ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মোংলা পোট পৌরসভার ১শ” ৭৮ কোটি টাকার বাজেট ঘোষনা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের  বাজেট ঘোষনা করা হয়েছে। রবিবার (২৭ জুন) বেলা ১১ টায় পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান  এ বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত এ বাজেটে আয় ধরা হয়েছে এক’শ ৭৮ কোটি ২০ লক্ষ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে আয়ের পুরো টাকা।

পৌর মেয়র এসময় বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন  প্রকল্প থেকে সবচেয়ে বেশি আয় হবে এক’শ ৫৯ কোটি সাত লক্ষ টাকা। আর আয়ের ওই অর্থ  ব্যায় করা হবে উন্নয়ন প্রকল্পসহ অবকাঠামো নির্মাণ খাতে। সেখানেও এক’শ ৫৯ কোটি সাত লক্ষ টাকা সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে।

বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, সহকারী পুলিশ সুপার( মোংলা সার্কেল) আসিফ ইকবাল, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) নয়ন কুমার রাজবংশী, মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, মোংলা পোট পৌরসভার আইন উপদেষ্টা এডভোকেট শেখ আবদুস সালাম,উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেনসহ পৌরসভার কাউন্সিলররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *