ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মোংলায় দুস্থদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জাহিদ রানা মোংলা প্রতিনিধি: মোংলায় গরীব অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার । রবিবার দুপুরে  মোংলা উপজেলা পরিষদের অফিসার্স ক্লাবে স্বাস্থ্যবিধি  মেনে  চাল বিতরণ করেন পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার ভুমি নয়ন কুমার রাজবংশী, উপজেলা পরিষদের চেয়্যারম্যান আবু তাহের হাওলাদার,  মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, মোংলা পোর্ট পৌর সভার  সাবেক পৌর মেয়র শেখ আঃ সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,  মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবিন্ধ।

দূর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের মাধ্যমে এসব চাল বরাদ্ধ করা হয়। আজ  একশ পরিবার প্রধানের হাতে  ১০  কেজি করে চাল তুলে দেন উপমন্ত্রী।  এর আগেও পৌরসভা এলাকায় পাচশ পরিবার কে পৌরসভার মাধ্যমে দেয়া হয় ভিজিএফ চাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *