ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ টুকরো পা উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মানুষের একটি পায়ের ‍দুটি অংশ পাওয়া গেছে। এটি নারীর পা হতে পারে বলে পুলিশের ধারণা।

শ্রীমঙ্গলের মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কাশি চক্রবর্তী জানান, সোমবার সকালে মির্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামের একটি কচুক্ষেতে স্থানীয়রা টুকরো দুটি দেখতে পান।

তিনি বলেন, “ঊরুসহ হাঁঠু পর্যন্ত এক টুকরো এবং হাঁঠু থেকে নিচের আরেকটি টুকরো—পচে দুর্গন্ধ বের হচ্ছে। তার পাশে একটি ছোট প্লাস্টিকের থলে রয়েছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিকের থলেতে ছিল টুকরো দুটি। শেয়াল বা কুকুর টেনে বের করেছে হয়ত। এটি কোনো নারীর পা হতে পারে।”

ক্ষেতের মধ্যে থলে টেনে নেওয়ার দাগ রয়েছে জানিয়ে তিনি বলেন, আশপাশে মৃতদেহের অন্য কোনো অংশ পাওয়া যায়নি।  অধিকতর তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *