ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে ২ বিঘা জমির লাউগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে শত্রুতামুলক কৃষকের দুই বিঘা জমির ফলবান লাউগাছ কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা।

মেহেরপুর সদরের বর্শিবাড়িয়া গ্রামের গড়গড়ির মাঠে  কৃষক হাবিবুর রহমান খোকনের দুই বিঘা জমির  লাউগাছ  শত্রুতামুলক কে বা কারা কেটে তসরুপাত করেছে।

গত রবিবার রাতের আধারে  এই  দুই বিঘা জমির লাউ গাছ কেটে  তসরুপ করেছে বলে ধারণা  করছে  ক্ষতিগ্রস্ত  কৃষক ।  তবে কে বা কারা তার এ ক্ষতি করেছে তা অনুমান  করতে পারছেন না তিনি।

লাউ চাষী খোকন জানায় বুধবার সকালে আমি লাউ সংগ্রহের জন্য জমিতে গিয়ে দেখি আমার দুই বিঘা জমির গাছ মরে শুকিয়ে গেছে। জমির ভিতর রেখে গিয়ে দেখি প্রতিটা লাউ গাছের গোড়া থেকে কেটে ফেলা হয়েছে। দুই বিঘা জমিতে ৩শ গাছ লাগানো হয়েছিল। বাগান থেকে আমি হাজার দশেক টাকার লাউ বিক্রি করেছি। এই বাগান করতে আমার ৫০  হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু কে বা কারা আমার ক্ষতি করল আমি বুঝতে পারছিনা। এ বছর আমি প্রায়ই ২ লক্ষ টাকার লউ বিক্রি করতাম। কিন্তু তার আগেই আমার সব স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *