ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে ১৪ বোতল বেঙ্গল টাইগারসহ মাদক কারবারি আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে ১৪ বোতল বেঙ্গল টাইগারসহ মাদক কারবারি আটক

মেহেরপুরে ১৪ বোতল বেঙ্গল টাইগারসহ সাচ্চু হোসেন অরুফে মাসুদ রানা (৩০) নামের এক মাদক কারবারীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

মাসুদ রানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদাহ পূর্বপাড়া কাবিল হোসেনের ছেলে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে গাংনী উপজেলার কাজিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই (নিঃ)/ অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে এএসআই(নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ) হেলাল উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। তার বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *