ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে ১৩০ পিচ ইয়াবাসহ আটক-২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরে ১৩০ পিস ইয়াবাসহ দুজন আটক করেছে জেলা ডিবি পুলিশ।

আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের সজিবুল ইসলাম পিন্টুর ছেলের সোহেল রানা রনি (২৪) ও মোলাম আলীর ছেলে রুবেল আলি (২৩)।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার পীরতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, এস আই (নিঃ) মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে  সঙ্গীয় এএসআই(নিঃ) মাহাতাব উদ্দিন, এএসআই (নিঃ)  হেলাল উদ্দিন ও এএসআই (নিঃ) ইব্রাহিম বিশ্বাস গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার কাজীপুর পীরতলা এলাকায় অভিযান চালিয়ে ১৩০ পিচ  ইয়াবাসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে  গাংনী থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *