ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে মাস্ক বিহীন চলাচল করার দায়ে চাল ব্যবসায়ী, ওষুধ ব্যবসায়ী,গার্মেন্টস মালিকসহ পথচারীদের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করা হয়।

জানা গেছে, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সহযোগিতায় এদিন সকালের দিকে মেহেরপুর শহরের হোটেল বাজার, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এবং আমঝুপি বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

এ সময় মাস্ক ব্যবহার না করাই হোটেল বাজার এলাকা চাল ব্যবসায়ী আরিফুজ্জামান উজ্জামান নিকট থেকে ১০ হাজার টাকা, মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ঔষধ ব্যবসায়ী শামীম ও মুসলিমের নিকট থেকে ৪ হাজার টাকা করে ৮ হাজার টাকা, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি বাজার এলাকায় সবুজ ফ্যাশন এন্ড বস্ত্রালয়ের স্বত্বাধিকার সবুজকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়, ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *