ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বিয়ের একদিন পরেই নব বধুর আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে বিয়ের একদিন পরেই আত্মহত্যা করেছে মিতা খাতুন (১৮) নামের এক নববধু। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর গ্রামের চেয়ারম্যান পাড়াতে। মিতা খাতুন ওই গ্রামের মহিদুল ইসলামের মেয়ে এবং একই গ্রামের রফিকুল ইসলামের নব স্ত্রী। সোমবার বেলা দেড় টার দিকে মিতা খাতুন তার স্বামীর বাড়ির  শয়নকক্ষে সিলিং ফ্যানের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

নিহতের দাদা ইন্নাল হক জানান, গতকাল রবিবার উভয় পরিবারের সম্মতিক্রমে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। ছেলেও ভাল কিন্তু মিতা কেন আত্মহত্যা করল বুঝতে পারছি না।

এলাকা সূত্রে জানা গেছে, এই বিয়েতে মিতার সম্মতি ছিল না। মেয়ের ইচ্ছের বিরুদ্ধে তার মা বাবা এই বিয়ে দেয়। বাবা মার উপর অভিমান করে সে আত্মহত্যা করেছে। এছাড়া প্রেম সংক্রান্ত কোন বিষয় থাকতে পারে বলেও মন্তব্য করছে এলাকাবাসী।

গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, আত্মহত্যার একটি অভিযোগ এসেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *