ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে পুলিশের অভিযানে হেরোইনসহ মমতাজ বেগম আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুর সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫ গ্রাম হেরোইনসহ মমতাজ বেগম নামে এক মহিলাকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে মেহেরপুর শহরের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর পিছনের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মমতাজ বেগম মেহেরপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার মৃত বাবলার স্ত্রী।

মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান জানান, মেহেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক আমিরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পিছনের একটি বাড়িতে অভিযান চালায়। এসময় মমতাজ বেগমের ঘর থেকে ৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। মমতাজ বেগমের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *