ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাষ্ক বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে নুরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে মাষ্ক বিতরণ

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে মাষ্ক বিতরণ ও জনসচেতনতা মূলক কর্মসূচী পালন করেছে নুরুল হক ফাউন্ডেশন।

মঙ্গলবার(২০জুলাই) বিকাল সাড়ে ৫ টার দিকে নুরুল হক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ এ,এস,এম নাজমুল হক সাগর এর নির্দেশনায় উপজেলার মটমুড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এই সময় উপস্তিত ছিলেন, বাংলাদেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিলীগ মেহেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আসিল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রলীগ নেতা রাব্বী আলি প্রমুখ।

মাস্ক বিতরণের সময় সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশেষ প্রয়োজনে চলা ফেরা করা এবং ঘরে থাকার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *