মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা-নওদাপাড়া গ্রামে তালাক প্রাপ্ত স্ত্রীকে অপহরণ করতে এসে জনতার হাতে আটক।
০৯/০৬/২১ ইং বুধবার দুপুরে এ অপহরণের ঘটনাটি ঘটে, এ ঘটনায় ৩ বছর আগে তালাক দেওয়া স্বামী জুয়েল পালিয়ে গেলেও সহযোগী আনোয়ার আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা ।
অপহরণকারীর আনোয়ার হোসেন
শরিয়তপুর জেলার জাজিরা থানার কলিমচর গ্রামের আলাউদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন, একটি পিকাপ (যার নম্বর- ঢাকা মেট্রো- ন- ১৫- ৮৫৯২) যোগে রামনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে জুয়েলসহ তিনজন ওই নারীকে অপহরণ করতে আসে। এ সময় ওই নারীর চিৎকারে এলাকাবাসি এসে তিন জনকেই আটক করে।
খবর পেয়ে স্থানীয় ভবানীপুর পুলিশ ক্যাম্পের একটি টীম ঘটনাস্থলে আসলে স্থানীয় লোকজনের সাথে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। এসময় জুয়েল ও তার আরেক সঙ্গী কৌশলে সটকে পড়ে। পরে স্থানীয় লোকজন পুলিশের সাথে ভুলবুঝাবুঝির অবসান ঘটিয়ে অপহরককে পুলিশের হাতে তুলে দেয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, পুলিশের কাছে একজনকে সোপর্দ করেছে এলাকাবাসি। তাকে জিজ্ঞাবাদ করা হবে এবং কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply