ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে গাঁজা সেবনের অপরাধে আটক-৯
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুর কালাচাঁদপুর কাশেম সাঁইজীর আশ্রম থেকে গাঁজা সেবন করার অপরাধে মেহেরপুর জেলা ডিবি পুলিশের অভিযান চালিয়ে  ৯ জনকে আটক করেছে।

রবিবার দুপুর ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়।

আটকৃতরা হলো, কালাচাঁদপুর গ্রামের রইস উদ্দিন শেখের ছেলে সিরাজুল ইসলাম (৫৬), বারাদের আমিরুল ইসলামের ছেলে বাকুল হালিম(২৮), গাংনীর কিফাত আলীর ছেলে মেহেদী হাসান(২৬), মেহেরপুর কাজ করার কাওসার আলী ছেলে মাছুম আলী (৪০), মেহেরপুর খাপাড়ার স্বাধীন মহাম্মদের ছেলে খোকন আলী(৩৮), কান্দেবপুরের বাঘের আলীর ছেলে রফিকুল ইসলাম ( ৫০), বেড়পাড়ার জয়নাল আবেদীন ছেলে জুয়েল রানা (৩০), তাহলেবের ছেলে মহিরুল কাছেম ( ৪৫), বড়বাজার এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে আরিফুল জামাত ছালাম ( ৩১)।

পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের জনপ্রতি ৩ মাসের জেল ও ২০০ টাকা করে জরিমানা করা হয়। এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিথিলা দাস তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় এই শাস্তি দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাষন) জামিরুল ইসলাম ও মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *