ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে গাঁজা রাখার অপরাধে যুবকের কারাদণ্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনীতে গাঁজা রাখার অপরাধে রুবেল হোসেন(৩০) নামের এক যুবকের ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সেমবার(৭জুন) সন্ধ্যায় গ্রামের উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর-ই-আলম সিদ্দিকী দণ্ডাদেশ দেন। রুবেল হোসেন গাংনী পৌরসভা চৌগাছা গ্রামের মৃত কাদের শাহের ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান, রুবেল হোসেন ২পুরি গাঁজা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত এর অভিযানে রুবেল হোসেনকে আটক করে দোষী সাব্যস্ত করে,ভ্রাম্যমান আদালতের নির্দেশনা মোতাবেক ৭দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছিলেন গাংনী থানার এসআই নুর ইসলাম ও এএসআই মামুনসহ পুলিশের একটি দল।

এর আগে ২০১১ সালে গাঁজাসহ পুলিশের হাতে ধরা পড়েছিল রুবেল। গাংনী থানায় তার নামে মাদকের একটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *