ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরে করোনায় আক্রান্ত আরও ২ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে আরো ০২জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার(১৭জুন) মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।

মৃত ব্যক্তিরা হলো মেহেরপুর সদর উপজেলার রাজনগর গ্রামের শাহিনা খাতুন (৬০) এবং গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের আব্দুল হান্নান (৬১)।

মেহেরপুর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানা যায়, করোনায় আক্রান্ত শাহিনা খাতুন গত ২ দিন আগে ও আব্দুল হান্নান গত ৮দিন আগে করোনা পজিটিভ নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

এনিয়ে মেহেরপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩০ জনের মৃত্যু হয়েছে । এদের মধ্যে সদর উপজেলায়-১২ জন, গাংনী- ১২ জন ও মুজিবনগর উপজেলার ৬ জন।

এদিকে বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনার রিপোর্ট দেয়া হয়।

জানা যায়,  মেহেরপুর জেলায় একদিনেই  ২০ জনের করোনা শনাক্ত হয়। বতর্মানে জেলায় করোনা আক্রান্ত ২৩৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *