ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।

এসময় ব্যবসায়ী ও বাসের চালক এর কাছ থেকে মোট ০২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌসুমী খানম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সরকারি বিধি নিষেধ অমান্য করায় সাত্তার ট্রেডার্সকে ৫শ টাকা, সিঙ্গার শো-রুমকে ৫শ টাকা এবং মেহেরপুর-কুষ্টিয়া সড়কের দুটি যাত্রীবাহী বাসের চালককে ড্রাইভিং লাইসেন্স সাথে না থাকার অপরাধে ৫শ টাকা করে জরিমানা করেন তিনি।

করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *