ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে ইয়াবাসহ আটক-১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেহেরপুরের গাংনীতে ২৫ (পিস) ইয়াবাসহ ফুরকান আহমেদ খান(৩৫) নামের একজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

আজ রবিবার(১৩জুন) সকালে তাকে আটক করে। আটককৃত ফুরকান আহমদ খান গাংনী পৌরসভা এলাকার চৌগাছা পশ্চিম পাড়ার ইদ্রীস আলীর ছেলে।

গাংনী থানা ওসি মোঃ বজলুর রহমান জানান, মেহেরপুরের গাংনী হাই স্কুল এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ২৫(পিস) ইয়াবাসহ ফুরকান আহমদ খান কে আটক করে। আটককৃত ফুরকান আহমেদ খানকে মাদকদ্রব্য আইনে  মামলা করে আদালতে সোপর্দ করা হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *