ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মেক্সিকোতে ব্যাপক গোলাগুলি, ১৮ জন নিহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মেক্সিকোতে গোলাগুলির ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। উত্তর মেক্সিকোর জাকাতেকাস রাজে বেশ কয়েকটি সন্দেহভাজন প্রতিদ্বন্দ্বী মাদক পাচারকারী গ্রুপের মধ্যে স্থানীয় সময় শুক্রবার ওই গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।

রাজ্য সরকারের মুখপাত্র রোকিও আগুইলার জানিয়েছেন, উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাকাতেকাস রাজ্যে বেশ কয়েকটি মাদক পাচারকারী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে ১৮ জন প্রাণ হারিয়েছেন।

নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বী মনোভাব থেকেই একদল অন্যদলের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এর আগে গত বুধবার জাকাতেকাস রাজ্যের একটি ব্রিজে দুই পুলিশ কর্মকর্তার মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত বেশ কয়েকটি স্থানে গোলাগুলির খবর এসেছে।

সূত্র: আলজাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *