ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মুরাদনগরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক
কুমিল্লা মুরাদনগর উপজেলার স্বাধীনতার মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক, অক্সিজেন গ্যাস সিলিন্ডার, পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহি অফিসার অভিশেক দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।
বাংগরা বাজার থানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (তমাল), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাদেকুর রহমান, বাংগরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ জামান তালুকদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ নাজমুল আলম, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাদিকুর ইসলাম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ হারুন অর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষাক সমিতির সভাপতি মোঃ তাজুল ইসলাম
প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *