ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মিরসরাইয়ে যুবককে পিটিয়ে হত্যা; অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফেনীর দাগনভূইয়া’র পুর্ব চন্দ্রপুরের হাসান গনিপুরের আজিম হোসেন শাহাদাত(২০) নামে এক যুবককে মিরসরাইয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মিরসরাইয়ের এক কাউন্সিলরের বিরুদ্ধে।শুক্রবার(২৫ জনু) এই ঘটনা ঘটে।

জানা যায়, অভিযুক্ত রাজু মিরসরাই পৌরসভার কাউন্সিল। নিহত শাহাদাত রাজু কাউন্সিলের বাড়িতে গৃহকর্মী হিসাবে কাজ করতো।

নিহত আজিম হোসেন শাহাদাত হাসান গনিপুর গ্রামের মিন্টু মেম্বার (সাবেক ফরিদ মেম্বার) বাড়ির আবদুল বাতেনের ছেলে।

পুর্ব চন্দ্রপুরের ইউপি সদস্য নজরুল ইসলাম মিন্টু জানান, শুক্রবার রাতে কোন এক সময় পিটিয়ে এ হত্যা করে শনিবার(২৬ জুন) সকালে একটা মাইক্রোবাস  নিহতের গ্রামের বাড়ির (দাগনভূইয়ার হাসান গনিপুর) দরজার তার মৃতদেহ’টি ফেলে রেখে মাইক্রোবাস’টি দ্রুত পালিয়ে যায়। নিহতের মুখে ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে রাজু কাউন্সিলের বক্তব্য জানা যায়নি।

দাগনভূইয়া থানা পুলিশ এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়েছেন বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *