ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মারা গেলেন পরশুরাম উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ডাঃ নুর আহাম্মেদ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- পরশুরাম উপজেলার সুবার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহাগ ফার্মেসীর স্বত্বাধিকারী, মির্জানগর তৌহিদ একাডেমির নির্বাচিত গভর্নিং বডির সাবেক সদস্য ও ফার্মাসিস্ট মিজানের বাবা ডাঃ নুর আহাম্মেদ সোমবার (৫ এপ্রিল)সকাল ১১ ঘটিকার সময় পরশুরাম হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের জানাযার নামাজ সোমবার সন্ধ্যা ৭টায় মধুগ্রাম বড় কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মরহুম ডাঃ নুর আহাম্মেদ বাড়ি মির্জানগরের উত্তর মনিপুর গ্রামে। তিনি মরহুম আলি আহাম্মেদের ছেলে এবং পরশুরাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মরহুম মাওলানা মকবুল আহম্মেদ ও সুবার বাজার ইসলামিয়া ফাজিল(ডিগ্রি) মাদ্রাসার সাবেক সহকারী শিক্ষক, মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম হাবিবুল্লাহ বাহার মেঝ ভাই।

মৃত্যুকালে তিনি তিন ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *