ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাদারীপুরে সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে নিহত ১,আহত ১
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সেপটিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে মাদারীপুরের শিবচরে এক যুবক নিহত হয়েছে। এসময় গুরুতর অসুস্থ্য অবস্থায় এক জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, রবিবার দুপুরে উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সিপাইকান্দি গ্রামের মো: মানিক মুন্সির বসত বাড়ীর বাথরুমের সেপটিক টেংকি পরিস্কার করার জন্য শ্রমিক মোঃ ফরহাদ শেখ(৩৫) ও মাসুদ ফকির (৩২) সেপটিক টেংকির মধ্যে নামে। এসময় টেংকির গ্যাসে উভয়ে অসুস্থ হয়ে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন দ্রুত তাদেরকে টেংকি হতে উপরে উঠায়।

এসময় ঘটনাস্থলেই মোঃ ফরহাদ শেখের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ্য অবস্থায় মাসুদ ফকিরকে (৩২) স্থানীয়রা চিকিৎসার জন্য প্রথমে ভাংগা ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত মোঃ ফরহাদ শেখ (৩৫) শিরুয়াইল ইউনিয়নের দক্ষিণ চর তাজপুর সিপাহি কান্দি গ্রামের মো: তারা মিয়া শেখের ছেলে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *